বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

ঈদগাহে জায়নামাজ ছাড়া আর কিছু নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিরাপত্তার স্বার্থে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি নারী-পুরুষ সব মুসল্লিকেই এ অনুরোধ জানান।

শুক্রবার (২৩ জুন) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘নগরবাসীকে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন না হলে, খাবার পানিও নিয়ে আসবেন না।’

জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবে ৮৪ হাজার পুরুষ ও ৫ হাজার নারী মুসল্লি

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়

ঈদের জামাতের নিরাপত্তা বিষয়ক অগ্রতি তুলে ধরে তিনি বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে।

বেনজীর আহমেদ জানান, রাজধানীর পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ঈদে কোন প্রকার হুমকি না থাকলেও র‌্যাব সদস্যরা সার্বিক অবস্থা সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ