শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

কিশোরগঞ্জে বজ্রপাতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে বজ্রপাতে মোস্তফা কামাল আঙ্গুর (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।

বৃষ্টির পর ছাদে জমে থাকা পানি সরাতে ছাদে উঠলে তিনি সেখানে বজ্রপাতে দগ্ধ হন। মোস্তফা উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের লায়েছ বেপারীর ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব শহরের উত্তর ভৈরবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছেলে-মেয়েদের পড়াশোনা, ব্যবসা ও রাজনীতির কারণে তিনি শহরে ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রচুর বৃষ্টিপাতে বাসার ছাদে পানি জমে যায়। ছাদের জমে থাকা পানি সরাতে সকাল সাড়ে ৮টার দিকে ছাদে ওঠেন মোস্তফা। ওইসময় বজ্রপাতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে তার রাজনৈতিক মহলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ