শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ঈদের পোষাক না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেহেরপুরের গাংনী উপজেলায় ঈদের পোশাক কিনে না দেওয়ায় অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহতের নাম সিনথিয়া খাতুন (১৪)।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মোহাম্মদপুর গ্রামে নানার বাড়ি  আব্দুস সোবহানের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

সিনথিয়া শুকুরকান্দি গ্রামের তবিরুল ইসলামের মেয়ে ও মোহাম্মদপুর পশ্চিমপাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে গত কয়েক বছর পূর্বে সিনথিয়ার মা-বাবার মধ্যে ছাড়াছাড়ির ঘটনা ঘটে। পরে সিনথিয়ার মা অন্যত্র বিয়ে করে। এরপর থেকে সিনথিয়া নানার বাড়িতে বসবাস করে আসছিল।

ঈদুল ফিতর উপলক্ষে নানার কাছে একটি নতুন জামা চেয়েছিল। নতুন জামা না পেয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ