সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

পাকিস্তানে ড্রোন হামলা চালাবে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ দূর করতে কঠিন পদক্ষেপ নিতে চলছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রসাশন পক্ষ থেকে পাকিস্তানে আরো বেশি করে ড্রোন হামলা চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আফগানিস্তানে একের পর এক জঙ্গি হামলার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটিই জানিয়েছে মার্কিন প্রশাসন।

ড্রোন হামলার পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে পাকিস্তানের অনুদান বন্ধ করে দেওয়া হবে। তবে এই মিশনে সাফল্যের পরেই আনুষ্ঠানিক ঘোষণা করতে চায় আমেরিকা। তার আগে মুখ বন্ধ রাখছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে সন্ত্রাসবাদীদের সেফ-হাভেন পাকিস্তানে তালিবানের সংখ্যা বাড়ছে আর তারা ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, পাকিস্তানকে অনুদান দেওয়া বন্ধ করে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছে আমেরিকার সেনেটের দুই সদস্য। তাদের অভিযোগ পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে। সেইজন্যই অনুদান বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে আমেরিকা থেকে যেন পাকিস্তানে অস্ত্র পাঠানো বন্ধ হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে।

মার্কিন কংগ্রেসের সদস্য ডানা রোহরাবাচার ও টেড পো অভিযোগ জানিয়েছেন, পাকিস্তান সন্ত্রাসের সঙ্গে যুক্ত ও আমেরিকার সব সামরিক সাহায্য বন্ধ করে দেওয়া উচিৎ। কারণ তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে আমেরিকার লোককেই হয়ত গুলি করে মেরে ফেলবে পাকিস্তানি জঙ্গিরা। মিশরের মত দেশ যারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তাদের অস্ত্র দিয়ে সাহায্য করার পরামর্শ দেন তিনি।

টেড পো বলেন, পাকিস্তানের ব্যাপারে আরও সতর্ক হতে হবে আমেরিকাকে।

সুত্রঃ কলকাতা ২৪

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ