সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

অবরোধ তুলে নিলেই সমঝোতা হবে: কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরোধ তুলে না নিলে সম্পর্কচ্ছেদ করা আরব দেশের সঙ্গে কাতার কোনো সমঝোতায় বসবে না বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি।

স্থানীয় সময় গতকাল সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

থানি বলেন, কাতার অবরুদ্ধ। এ অবস্থায় কোনো সমঝোতায় আসা সম্ভব নয়। তারা অবরোধ তুলে নিলে সমঝোতা আলোচনা শুরু হতে পারে। আমরা এখন পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। অবরোধ তুলে নেওয়ার শর্তেই আমরা যেকোনো প্রকার আলোচনায় যেতে প্রস্তুুত।

তিনি জানান, কাতার এ পর্যন্ত সৌদি, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছ থেকে আলোচনার কোনো ইঙ্গিত পায়নি।

থানি আরো জানান, সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো অবরোধ তুলে না নিলে কাতার বিকল্প জোট বাঁধবে। এতে সৌদির আঞ্চলিক শত্রু ইরানও থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এক ধরনের বিকল্প পরিকল্পনা আছে। যেটা মূলত নির্ভর করছে তুরস্ক, কুয়েত ও ওমানের ওপর। ইরান আমাদের তাদের আকাশপথ ব্যবহারের সুবিধা দিয়েছে। আর যে দেশ কাতারকে পণ্য সরবরাহ করতে সহায়তা করবে, কাতারও সব সময় তাদের পাশে থাকবে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ