শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

২৮ মাস পর মেয়র পদ ফিরে পেলেন অধ্যাপক এমএ মান্নান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সর্বোচ্চ আদালতের নির্দেশে ২৮ মাস পর হারানো আসন ফিরে পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান।

রোববার বেলা ১টার দিকে অধ্যাপক এমএ মান্নান গাজীপুর আদালতে হাজিরা শেষে তিনি নগর ভবনে গিয়ে নিজ দফতরের চেয়ারে আসন গ্রহণ করেন।

এর আগে অধ্যাপক এমএ মান্নান নগর ভবনে আসবেন এমন খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপিপন্থী কাউন্সিলরগণ সিটি কর্পোরেশনের সামনে এসে উপস্থিত হন।

বেলা একটার দিকে নগর ভবনের প্রধান ফটকের সামনে কালো মাইক্রোবাস থেকে নামার পর দলীয় নেতাকর্মী, কাউন্সিলরগণ এবং সিটি কর্পোরেশনের কর্মচারীরা এমএ মান্নানকে ফুল ছিটিয়ে স্বাগত জানান।

পরে মেয়র তার নিজ দফতরে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, বারবার আমাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আইনী লড়াইয়ের মাধ্যমে আজকে এখানে বসতে পেরেছি। পুনরায় গাজীপুর মহানগরের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি।

তিনি জানান, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যে সব কাজ অগ্রধিকার ভিত্তিতে করা দরকার সে কাজগুলো করা হবে।

সর্বোচ্চ আদালতের আদেশের পর মেয়রের দায়িত্ব পালনে আর কোনো অনুমতির প্রয়োজন নেই বলেও তিনি জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ