বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

৩ লাখ ২৮ হাজার সরকারি পদ শূন্য; নিয়োগ চলমান: সৈয়দ আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, দেশে বিভিন্ন সরকারি অফিসে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি কর্মকর্তা-কর্মচারির পদ শূন্য রয়েছে। তবে এসব শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পদ রয়েছে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩টি। আর জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত মোট কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মো. মাহফুজুর রহমানের (চট্টগ্রাম-৩ ) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

এম এ আউয়ালের (লক্ষ্মীপুর -১) অপর প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, দেশে সরকারের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী পদ রয়েছে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩টি। যার মধ্যে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮১৯টি। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সরকারের প্রশাসনে গ্রেড-১ পদ রয়েছে ৩৩টি, গ্রেড-২-এর পদ রয়েছে ২ হাজার ৩২৪টি, গ্রেড-৩ এ পদ রয়েছে ৪ হাজার ৬৭৭টি, গ্রেড-৪ এ পদ রয়েছে ৮ হাজার ১৩৪টি, গ্রেড-৫ এ পদ রয়েছে ১৫ হাজার ৭৯৪টি, গ্রেড-৬ এ পদ রয়েছে ৩৩ হাজার ৪১১টি, গ্রেড-৭ এ পদ রয়েছে ৫ হাজার ৪৯৪টি, গ্রেড-৮ এ পদ রয়েছে ৪ হাজার ৬৭৩ এবং গ্রেড-৯ এ পদ রয়েছে ৭৩ হাজার ৮৭৬ জন। এছাড়া ফিক্সড বেতনে ১০১ জন কর্মকর্তা রয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ