শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ঈদের আগেই কাতার সংকট নিরসনের আহবান জানালো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান কাতার সংকট ঈদুল ফিতরের আগেই নিরসনের জন্য আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগলু দেশটিতে নিযুক্ত সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা করে এ আহবান জানান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ।

খবরে বলা হয়, ক্যাভুসোগলু প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বার্তা পৌঁছে দিয়েছেন ওই তিন রাষ্ট্রদূতের কাছে। এতে, আসন্ন ঈদুল ফিতরের আগে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাতারের চলমান দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহবান জানানো হয়।

গতকাল কাতার সংকট ইস্যুতে তুরস্কের মন্ত্রিপরিষদের এক বৈঠক হওয়ার কথা ছিল। তার আগ দিয়ে আঙ্কারায় সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বিন আব্দুল করিম এল খেরেইজি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত খলিফা শাহিন আল মারার এবং বাহরাইনি দূতাবাদের চার্জ দ্যা অ্যাফেয়ার্স কোমাইল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তুর্কী পররাষ্ট্রমন্ত্রী।

খবরে আরো বলা হয়, কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করানোর চেষ্টা করছে আঙ্কারা। সন্ত্রাসবাদে কাতারের সমর্থনের অভিযোগ তুলে আরব দেশগুলো দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সেখানে খাবার ও পানীয় সরবরাহ করে আসছে তুরস্ক ও ইরান। সৌদি আরব কাতারের সঙ্গে তাদের স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে। ফলে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি।

উল্লেখ্য, এর আগে চলমান এই সংকট নিরসনের জন্য ১০ই জুন বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফার সঙ্গে বৈঠক করে তুরস্ক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ