শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

কুড়িগ্রামে তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তারা ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস নুরানী হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণীর (মক্তব বিভাগ) ছাত্র ছিলো।

গত বৃহস্পতিবার বিকেলে ওই তিন শিক্ষার্থী মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো ছাটবাড়ি গ্রামের আবু বক্করের পুত্র শাহ আলম (১২), খোকা মিয়ার পুত্র জহুরুল হক (১১) এবং ফজলার রহমানের পুত্র দুখু মিয়া (১১)। তিনজনই ওই মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের লোকজন জানান, রাতে মাদরাসার থেকে পড়াশুনা করে শিক্ষার্থীরা। প্রতিদিনের মতো ওই তিন শিক্ষার্থী একত্রিত হয়ে বিকেল ৫টার দিকে মাদরাসায় যায়। রাতে পরিবারের লোকজন তাদের খাবার দিতে গেলে জানতে পারে মাদরাসায় তারা উপস্থিত নেই। পরদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও সন্ধান মেলেনি।

মাদরাসার শিক্ষক আজিজার রহমান জানান, সকালে মাদরাসার কয়েকজন শিক্ষার্থী তাদের মাদরাসারআশেপাশে দেখেন। কিন্তু রাতে তারা আসেননি বলেও জানান তিনি। এদিকে পরিবারের পক্ষ থেকে তাদের নিখোঁজ সংবাদ এলাকায় মাইকিং করে জানানো হয়।

এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাকিউল আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি এখনো কেউ অভিযোগ কিংবা জিডি করেনি। ’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ