শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় র‍্যাব এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ওল্টু মণ্ডল (৪৩) নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৬।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পারলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওল্টু মণ্ডলের বাড়ি উপজেলার তিয়রবিলা গ্রামের গাজীপাড়ায়।

র‌্যাব-৬-এর ঝিনাইদহ আঞ্চলিক কমান্ডার মনির আহম্মেদ জানান, গতরাতে র‌্যাবের একটি টহলদল খাসকররা ইউনিয়নের তালুককররা-পারলক্ষ্মীপুর সড়কে টহলে যায়। এ সময় হঠাৎ কুড়ির মাঠ থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

উভয়পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে রাত ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ওল্টু মণ্ডলের বলে শনাক্ত করেছেন বলে জানান র‍্যাব কর্মকর্তা মনির আহম্মেদ।

মনির আহম্মেদ জানান, র‌্যাব ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ