শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

পিলখানা মামলায় ৫৮৯ আসামির মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিলখানা হত্যা মামলায় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও খালাসপ্রাপ্ত ৫৮৯ জন আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালত বলেন, বিলম্ব মারজনার জন্য যে যুক্তি দেখানো হয়েছে তা সন্তষজনক নয়। যেহেতু ডেথ রেফারেন্স ও আপিলের রায় হাইকোর্টে অপেক্ষমান রয়েছে, সেহেতু এই পর্যায়ে এসে হস্তক্ষেপ করা ঠিক হবে না।

২০১৩ সালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আক্তারুজ্জামন পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

পরে হাইকোর্টে এই মামলার ডেথ রেফারেন্স আপিল শুনানির শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষ ৫৮৯ জন আসামির মৃত্যুদণ্ড চেয়ে আবেদন দেয়। শুনানি নিয়ে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

এই খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামি পক্ষে এস এম শাহজাহান, এম আমিনুল ইসলাম শুনানি করেন।

তবে, হাইকোর্ট ডেথ রেফারেন্সের আপিলের রায়টি অপেক্ষমান রেখেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ