শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

স্ত্রীর কবরের পাশে স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে স্ত্রী তহমিনা খাতুনের কবরের পাশে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী মনিরুল ইসলাম (২৮)। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ভোররাতে স্ত্রী তহমিনা খাতুনের কবরের পাশে গিয়ে বিষ পান করেন মনিরুল।

কবরস্থানের পাশে তাঁর গোঙানির আওয়াজ শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে দেয়াড়া গ্রামে শ্বশুরবাড়িতে তহমিনাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান বলে মনিরুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁর বাড়ি যশোর জেলার ঝিকরগাছার রাজবাড়ি গ্রামে। তহমিনার নানি আনোয়ারা বেগম বাদী হয়ে মনিরুলের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা করেছিলেন।

কলারোয়ার দেয়াড়া ইউপির সদস্য মোজাম্মেল হোসেন বলেন, পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করেন মনিরুল। পরে জানতে পারেন, তাঁর সন্দেহ ঠিক না। সেই অনুশোচনা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ