শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

কবর খুঁড়ে লাশ চুরি করলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আঁধারে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

উপজেলার ধারা ইউনিয়নের দড়ি নগুয়া গ্রামে মাঠখলা নামকস্থানে পারিবারিক পুরনো গোরস্থান থেকে ৬টি কবর থেকে লাশ উত্তোলন করে দুর্বৃত্তরা।

ধারণা করা হচ্ছে, কবরগুলো ১ বছর থেকে ৬ মাস বয়সী। শনিবার সকালে পথচারীরা গোরস্থানে একটি কবরের মাটি সরানো দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়।

এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসী গোরস্থানে ছুটে যান। কবর থেকে স্বজনদের লাশের কঙ্কাল চুরির ঘটনায় তারা বিস্ময় প্রকাশ করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ