শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: ময়মনসিংহ- শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর গ্রামে বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ মহিলা নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন তারাকান্দা উপজেলার ধলীরকান্দা গ্রামের আকন্দ বাড়ির হুমায়ুন কবিরের স্ত্রী মমতা বেগম (৫৫) ও ছোট ভাই আলমগীরের স্ত্রী সেলিনা বেগম (৫০)।

এছাড়া রাশি বেগম (৪৫) নামে অপর ছোট ভাই বউ আহত হয়েছেন। জানা যায়, ময়মনসিংহ শহরে লেখাপড়ারত ছেলে-মেয়েদের দেখে একই পরিবারের ৩ মহিলা মাহেন্দ্র গাড়ীযোগে বাড়ি ফিরছিলেন।

গোপালপুর পৌছলে ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে তাদের বহন করা মাহেন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র গাড়ী ধুমড়ে মুচড়ে মমতা ও সেলিনা বেগমের ঘটনা স্থলে মৃত্যু ঘটে এবং রাশি বেগম আহত হন।

এ সময় রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ