বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান: মুফতী ফয়জুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতী ফয়জুল্লাহ ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেছেন, গতকাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহে “ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে আটজনের অধিক মানুষের  মর্মান্তিক, করুণ মৃত্যু এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ার দুঃখজনক খবরে আমি গভীরভাবে ব্যথিত, মর্মাহত।

আজ গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তিনি বলেন, উপকুলীয় এলাকাগুলোর জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী ঐক্যজোট এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী,  বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি। ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

সাদা পোশাকের কেউ গ্রেফতার করতে চাইলে যা করণীয়

মুফতী ফয়জুল্লাহ আরও বলেন, অনতিবিলম্বে দুর্গত মানুষদের উদ্ধার এবং তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ছাড়া, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ঘরবাড়িহারা অসহায় মানুষদের জন্য অবিলম্বে আবাসনের ব্যবস্থা গ্রহণ করতেও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ