বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা 

‘মোরা’ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অস্ট্রিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোরা’ নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ঝড় মোকাবিলায় প্রশাসনকে সর্বাত্মক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এদিকে, ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার ভোর থেকেই ঘূর্ণিঝড় ‘মোরা’ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। ফলে উত্তাল রয়েছে সাগর। ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে টেকনাফ-সেন্টমার্টিনে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা। মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

চট্টগ্রাম উপকূল ছেড়েছে ‘মোরা’ ১১টা নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ