শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ইফতার নিয়ে তর্ক: সহকর্মীর আঘাতে পুলিশ সদস্য খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁর রাইগাঁ মাতাজিহাট ইফতার নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সহকর্মী পুলিশ সদস্যের আঘাতে অপর এক পুলিশ সদস্য নিহত হয়েছে। অভিযুক্ত পুলিশ কনষ্টেবল নাইমুল হাসানকে আটক করে হেফাজতে নেয়া হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁর রাইগাঁ মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্রে  এই ঘটনাটি ঘটে।

নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ইফতারের খাবার নিয়ে কনষ্টেল আবু হেলাল ও নাইমুল হাসান তর্কাতর্কির এক পর্যায়ে আবু হেলাল একটি চেয়ার দিয়ে নাইমুলকে বাড়ি মারেন। এ সময় নাইমুল আবু হেলালকে ধাক্কা মারলে সে দেয়ালে মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।

তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কতৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত হেলালের লাশ থানায় নেয়া হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হরে। এ ছাড়া মৃত হেলাল এর পরিবার মামলা করতে চাইলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ সুপার মোজাম্মেল হক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ