বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাংলাদেশে আসবেন ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে আসার আশা প্রকাশ করেছে।

গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে 'আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সামিটে' বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়  সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ট্রাম্প তাকে বলেন, 'হ্যাঁ, আমি বাংলাদেশে আসব'।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। খবর বাসস'র।

আরব সামিটে মুসলিম বিশ্ব সম্পর্কে যা বললো ট্রাম্প

শহীদুল হক জানান, সম্মেলন শুরুর আগে রিয়াদের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথন হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী উনাকে (ডোনাল্ড ট্রাম্প) বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্প বাংলাদেশ সফরে আসবেন বলে আশা প্রকাশ করেন।

চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার এবারই প্রথম দেখা হল।

সৌদি বাদশাহর আমন্ত্রণে 'আরব ইসলামিক-আমেরিকান সামিটে' অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব গেছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ