মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

দনিয়া কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর, নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীস্থ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও সকল কর্মচারীবৃন্দ।
আজ বুধবার দুপুরে শনির আখড়া এলাকায় নিজস্ব কলেজ ক্যাম্পাসের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে দাবির স্বপক্ষে বক্তব্য দেন দনিয়া বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সাইন্স বিভাগের ছাত্রনেতা মাহবুবুল আলম।
তিনি বলেন দক্ষিণ ঢাকার অন্যতম বৃহৎ কলেজ হচ্ছে এই দনিয়া কলেজ। প্রায় ১২ হাজার  শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখান এসে পড়াশোনা করছে। আমাদের এই কলেজের রয়েছে নিজস্ব ক্যাম্পাস। রয়েছে শ্রেষ্ঠ ফলাফলের খেতাব। তাছাড়া একটা কলেজ সরকারীকরণের জন্য আনুসাঙ্গিক যা যা প্রয়োজন সবই রয়েছে এই কলেজের। তাই কলেজটি সরকারীকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।
 
এছাড়াও ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন  ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া অত্র কলেজের সাবেক ছাত্র মঞ্জুরুল হক। বক্তব্য রাখেন  মু. শ্যামল, জাহিদ হাসান, রাষ্ট্র বিজ্ঞানের ছাত্রী রূপালী আক্তার, মার্কেটিং বিভাগের মু.শফিক, ইসলামিক স্টাডিজের আবুল বাশার সহ দনিয়া কলেজ ছাত্রলীগ এর সভাপতি জাহাঙ্গীর আলম,  সহ সভাপতি জিল্লুর রহমান শুভ সহ আরো অনেকেই।
মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, ঢাকা-৫ আসনে একটি কলেজও সরকারী নেই। দনিয়া কলেজের মতো এতো বড় একটি কলেজ সরকারীকরণ হলে অনেক দরিদ্র মেধাবীদের পড়াশোনার ব্যয় কমে যেত। পড়াশোনার সুযোগ পেত আরো অনেক শিক্ষার্থী। সেজন্য শিক্ষার উন্নয়নের দিকটি লক্ষ্য রেখেই কলেজটিকে যেন সরকারী করা হয়।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ