বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আন্দোলনের জন্য জামাতের সাথে সম্পর্ক, রাষ্ট্রপরিচালনায় তাদের সঙ্গে সম্পর্ক থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীকে নিয়ে তাদের জোট আন্দোলনকেন্দ্রিক।এর সঙ্গে আগামীতে রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক নেই।

জামায়াতের সঙ্গে জোট নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় রোববার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সভায় বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে বলেন, “আপনারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করবেন, মুক্তিযুদ্ধের সমস্ত রকম গৌরব ফিরিয়ে দেবেন। জামায়াতে ইসলামীসহ?”

বিএনপি আগের মতো জামায়াতকে নিয়ে সরকার গঠন করলে দলটি যুদ্ধাপরাধীর বিচার আটকে দিয়ে বিএনপি কী করবে, সেই প্রশ্ন রাখেন তিনি।

জবাবে ফখরুল বলেন, “একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। জামায়াতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি ২০৩০ সালে বোধহয় আসার প্রয়োজন নাই। এজন্য যে জামায়াত, ২০ দল, আমাদের সঙ্গে তাদের যে ঐক্য, এই ঐক্যটা সম্পূর্ণভাবে আন্দোলনকেন্দ্রিক।

বিএনপি জোট ছাড়ায় ইসলামী ঐক্যজোট প্রশংসিত; মুফতি ফয়জুল্লাহ

“যখন ২০ দল গঠন করা হল, তখন বলা হয়েছিল, এই জোট গঠন করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের একনায়কেতন্ত্র, স্বৈরাচার, ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদেরকে পরাজিত করে জনগণের সরকার গঠন প্রতিষ্ঠা করবার জন্যে একটা আন্দোলন সৃষ্টি করতে। ২০৩০ সালে জামায়াতের সাথে আমাদের সম্পর্ক কী হবে, সে সম্পর্কে বোধহয় এখানে কথা বলার অবকাশ নেই।”

‘সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল রিসার্চ স্টাডিজ-সিএনআরআরএস’ এর উদ্যোগে বিএনপির ‘ভিশন ২০৩০’ নিয়ে এই আলোচনা সভা হয়।

এই আলোচনায় অধ্যাপক মাহবুবউল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,  অধ্যাপক দিলারা চৌধুরী, ইসমাইল জবিউল্লাহ, রুহুল আমিন গাজী, সরদার সাখাওয়াত হোসেন বকুল, রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, আমিরুজ্জামান খান শিমুল, আশরাফ উদ্দিন বকুল অংশ নেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ