শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সাভারে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে এ মহাসড়কে যানচলাচলে আংশিক বন্ধ রয়েছে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের জিরানী বাজারে পৌঁছালে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অন্তত ১০ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন ক্লিনিকে পাঠান। আহতদের মধ্যে ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর পুলিশ র‌্যাকার দিয়ে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিয়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুর রহমান দুর্ঘটার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ