শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

পাঁচবিবিতে ডাকাত-পুলিশ গোলাগুলি: ২ ডাকাতসহ আহত ৪ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জয়পুরহটের পাঁচবিবিতে পুলিশের সাথে ডাকাত দলের গোলাগুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ হওয়া সহ আহত হয়েছে ৪ পুলিশ।

গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের এই গোলাগুলির  ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ ও চার পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে টহলরত পুলিশরা ঘটনাস্থলে পৌঁছলে টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে পাঁচবিবি শহরের কুখ্যাত ডাকাত মিলন ও রফিকুল গুলিবিদ্ধ হয়।

পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় পুলিশের এএসআই হোসেন আলীসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ