শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি স্কুলে ছাত্রলীগের কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর পরই প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর এনটিভি

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পালংখালী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান জাবু ছুরিকাঘাতে নিহত হয়। সে ফারিরবিল এলাকার মৃত জাফর আলমের ছেলে।

পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি পালংখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভোটের মাধ্যমে আজ জাবু সভাপতি নির্বাচিত হয়। এতে পরাজিত পক্ষ ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে নিহত মজিবুর রহমান জাবুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

মক্কা-মদীনা ছাড়া গোটা সৌদি আরব ধ্বংস করে দেয়া হবে: হোসেইন দেহকান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ