বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২০ লাখ ডলার দেবে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তা, আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ তাদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসছে জাপান। শরণার্থীদের জন্য সরকার ও জাতিসংঘের চলমান মানবিক সহায়তা কার্যক্রম জোরদারে তিনটি সংস্থাকে ২০ লাখ ডলার দেবে জাপান।

এই ২০ লাখ ডলারের মধ্যে আইওএম ১০ লাখ ডলার, ইউএনএইচসিআর ৫ লাখ ডলার ও ইউনিসেফ ৫ লাখ ডলারের সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।

জাপান দূতাবাস, জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০১৬ সালের অক্টোবরের পর ৭৪ হাজার মানুষ মিয়ানমার থেকে কক্সবাজার জেলায় এসেছে, যাদের মধ্যে প্রায় ৩ দশমিক ৩ শতাংশ অভিভাবকহীন নাবালক। এর মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলার অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও স্থানীয় কমিউনিটিতে অবস্থানরত মানুষগুলোর, বিশেষ করে শিশুদের সামাজিক অবস্থার উন্নয়ন ও তাদের স্বাভাবিক জীবন ফেরাতে ইউনিসেফ কাজ করবে।

জাপান সরকারের সময়োপযোগী হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার। তিনি বলেছেন, “এই সহায়তা সব শিশুর জন্য শিক্ষা ও সুরক্ষা সেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করবে।”

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের তদন্তের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলো সু চি

‘হাদিসে কুদসি’ কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ