শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

লাইভ হত্যাকাণ্ড ঠেকাতে তিন হাজার কর্মী নিয়োগ করবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ফেসবুকে দুটি হত্যাকান্ডের ঘটনা লাইভ দেখানোর পর থেকে বিষয়টি বেশ আলাচিত হয়। দুটি ঘটনার পরই ফেসবুক কর্তৃপক্ষ  দুঃখ প্রকাশ করে। এবার এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে  ফেসবুক কর্তৃপক্ষ তিন হাজার কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকে লাইভে 'নিজেদের এবং অন্যকে আঘাত' করার যেসব ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে, তা খুবই মর্মান্তিক।

এ ধরণের ভিডিও সম্পর্কে রিপোর্ট করার ব্যবস্থা দ্রুততর করারও ব্যবস্থা প্রতিষ্ঠানটি করছে বলে জানানো হয়েছে।

এর মধ্যে এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ৭৪ বছরের বৃদ্ধকে হত্যা করছে এক ব্যক্তি - এমন এক ফুটেজ ঘণ্টার পর ঘণ্টা ধরে অনলাইনে থাকার পর ফেসবুক কর্তৃপক্ষ তাদের নীতি পুনর্বিবেচনার অঙ্গীকার করে।

ঐ ঘটনার ১৫ দিনের মধ্যেই থাইল্যান্ডে ফেসবুক লাইভে এক ব্যক্তি নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

মি. জাকারবার্গ জানিয়েছেন, নতুন কর্মীরা সার্বক্ষনিকভাবে প্রতিষ্ঠানটির কনটেন্ট পর্যবেক্ষণ করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিকর কন্টেন্ট বন্ধের উদ্যোগ নেবেন।

[এবার ফেসবুক লাইভে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা]

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ