সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ ‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস

দুই চোখ উপড়ে দেয়া হলো সাবেক ইউপি সদস্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুরের কালকিনিতে সাবেক এক ইউপি সদস্যকে অপহরণের পর দুই চোখ উপড়ে ফেলা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দে জানান, কবির মৃধার নামে সাবেক ওই ইউপি সদস্য রাজধানীতে পান বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় লঞ্চের জন্য সফিপুর লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে দুচোখ উপড়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে শরিয়তপুরের গোসাইরহাট, বরিশালের মুলাদী ও মাদারীপুরের কালকিনি থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় কালকিনি থানা পুলিশের গাড়িতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে কবির মৃধাকে ভর্তি করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

তবে, কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি পুলিশ।

মসজিদে নববিতে হামলার পরিকল্পনা, গ্রেফতার ৪৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ