শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

৩০০ আসনে ৯০০ প্রার্থী প্রস্তুত বিএনপির!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নির্বাচনকালীন সহায়ক সরকার এবং নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হলে বিএনপি যে কোনো পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের কাজের সঙ্গে আমাদের কাজের তুলনা করার প্রয়োজন নেই। আমরা একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমাদের ৩০০ আসনের বিপরীতে ৯০০ প্রার্থী প্রস্তুত আছেন।
আজ মঙ্গলবার দুপুরে শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমসহ আয়োজক সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।
ফখরুল বলেন, গণতন্ত্র আরও বেশি করে সংকুচিত হচ্ছে। আওয়ামী লীগ যতই বুঝতে পারছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, ততই তারা গণতান্ত্রিক স্পেস বা পরিসর সংকুচিত করছে এবং একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ