সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ ‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস

কৌশলে আজানে লাউড স্পিকার নিষিদ্ধ হলো আসামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের আসামের রাজ্য সরকার  ধর্মীয় প্রতিষ্ঠানের উপর নতুন বিধি-নিষেধ আরোপ করেছে। নতুন আইন অনুযায়ী ধর্মীয় স্থান থেকে ১০০ মিটার পর্যন্ত এলাকায় কোনো প্রকার সাউন্ড করা যাবে না। উক্ত এলাকাকে ‘সাইলেন্ট জোন’ হিসাবে ঘোষণা করল কামরূপ জেলা প্রশাসন।

শুক্রবারই এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে। মন্দির, মসজিদ, গুরুদ্বার-সহ যেকোনও রকম ধর্মস্থানের ক্ষেত্রেই এই নির্দেশ বহাল থাকবে।

কামরূপ (মেট্রোপলিটন) জেলা ম্যাজিস্ট্রেট ডঃ অঙ্গমাথু জানান, অসম সরকারের দূষণ নিয়ন্ত্রণ আইন ২০০০ সাল অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এক্ষেত্রে কোনও ধর্মস্থান থেকে ১০০ মিটারের মধ্যে লাউডস্পিকার ব্যবহার করা যাবে কি না তা নিয়ে নির্দেশিকায় স্পষ্ট করে কিছু বলা হয়নি। সংবাদমাধ্যমের কাছেও এ প্রশ্নের জবাব দিতে চাননি জেলা ম্যাজিস্ট্রেট। তবে তিনি বলেন, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এমনিই লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

‘সাইলেন্ট জোন’-এর আওতায় রাখা হয়েছে সবরকম সরকারি ও বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, মন্দির, মসজিদ, গুরুদ্বার, চার্চ, মনাস্ট্রি, মঠকে। অর্থাৎ এগুলি থেকে ১০০ মিটারের মধ্যে কোনওরকম আওয়াজ বরদাস্ত করা হবে না। লোক নির্মাণ বিভাগকে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে এইসব প্রতিষ্ঠানের আশেপাশে বোর্ড লাগিয়ে ‘সাইলেন্ট জোন’ লিখে দেওয়ার জন্য।

তবে মুসলিম অধিবাসীগণ এটাকে আজান বন্ধের অপকৌশল হিসেবে দেখছে। কারণ অন্য ধর্মগুলো ও তাদের প্রতিষ্ঠানে নিয়মিত মাইক ব্যবহার করা হয় না।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ