শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শেরে বাংলা ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ বৃহস্পতিবার জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৫৫ তম মৃত্যুবার্ষিকী। ১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। ১৮৭৩ সালে ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বাঙালি এই রাজনীতিবিদ রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের এক প্রজ্ঞাবান রাজনীতিবিদ।

শেরে বাংলা কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠন আলোচনা, মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালিত হবে।

শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ সকাল ৮টায় মরহুমের মাজার চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইফ আ স ম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ উপস্থিত থাকবেন।

জাতীয় গণতান্ত্রিক লীগ মরহুমের মাজার প্রাঙ্গণে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করেছে। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া বরিশাল বিভাগ সমিতি দিনটিতে বিকাল সাড়ে ৩টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। সূত্র: বাসস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ