শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত সোয়া ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার বাগমারা ইউনিয়নের বরল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি বাস জামতলী এলাকায় কুমিল্লাগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুঁচড়ে গিয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। এতে আহত হন আরও তিনজন।

আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশার চালক বাচ্চু মিয়ার মৃত্যু হয়।

ঘটনাস্থলে নিহতরা হলেন- লাকসাম উপজেলা সদরের গন্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক (৪৫), তার স্ত্রী ঝরনা বেগম (৩৩) ও রাজ্জাকের শাশুড়ি জেবুন নেছা (৬৫)।

ওই দুর্ঘটনায় নিহত রাজ্জাকের ছেলে রাজু এবং নিকট আত্মীয় ইসহাককে কুমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লালমাই হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয়দের সহায়তায় কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ঘাতক বাসটিকে থানায় নেয়া হয়েছে।

মানুষের চিন্তা পড়তে চায় ফেসবুক!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ