শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

পুণ্যময় রাতে টেকনাফ আল-জামিয়ার খতমে বোখারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজীজ, টেকনাফ থেকে 

মহান আল্লাহ অত্যন্ত করুণাময় ও দয়ালু। আর এ কারণেই বান্দা বারবার অবাধ্য হওয়া সত্ত্বেও তিনি বারবার ক্ষমা করে দেন। অগণিত রহমতের মাঝে তাকে ডুবিয়ে রাখেন। বান্দা যাতে অবাধ্যতা ছেড়ে দেয় এবং অন্যায়ের পথ থেকে সত্য ও ন্যায়ের পথে আসে সে জন্য তিনি বিশেষ বিশেষ সময়ে বড় ধরনের ক্ষমা ঘোষণা করেন। শবে বরাত তারই একটি।

এরই সূত্রে এ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ককসবাজার জেলার সীমান্ত নগরী টেকনাফ উপজেলার পৌর শহরে অবস্থিত প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদরাসার শিক্ষাবর্ষ দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর খতমে বোখারী অনুষ্ঠান।

শা'বানের পূণ্যময় রজনীতে টেকনাফ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আবদুর রহীম ফরাজী "আওয়ার ইসলাম"কে খবরটি নিশ্চিত করে জানান, আল-জামিয়া প্রধান ও শায়খুল হাদীস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক বলেন, মহামহীয়ান আল্লাহ তা’আলার উপর ভরসা করে সংশ্লিষ্ট সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ: আল্লামা আহমদ শফী

টেকনাফে কুরআন প্রতিযোগিতায় ৩ লক্ষ টাকা পুরস্কার

ইনশা-আল্লাহু তা’আলা শা'বান মাসের মাঝামাঝি (১৫ই শা'বান) উক্ত বরকতময় রজনীতে আল-জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে ইশার নামায পরবর্তী মুসল্লি সমাবেশেই আল-জামিয়ার সমাপনীবর্ষ দাওরায়ে হাদীস ছাত্রদের খতমে বোখারী ও সম্মিলিত দু’আর আয়োজন করা হবে।

তিনি আরো বলেন, উক্ত অনুষ্ঠানে জামিয়ার প্রাক্তন ছাত্র,মাদরাসার শুভাখাঙ্কীসহ সকলের উপস্থিতি কামনা করেন, এবং সকলের কাছে বিশেষ দোয়ার আবেদন করেন ৷

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ