শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ময়মনসিংহ ও দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার গালাহার কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলেন সাকিব (১৮) ও শাকিল (২২)। তাঁদের বাড়ি উপজেলার রাজগাতী গ্রামে।

নান্দাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, সকালে দুই যুবক সিএনজিচালিত অটোরিকশায় করে হাঁসের বাচ্চা নিয়ে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গালাহার কানারামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ওই দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। তবে ঘটনার পর  বাসচালক পালিয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকাল ৫ টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের হরিপাড়া নামক এলাকায় একটি দ্রুতগামী একটি হানিফ কোচ একটি আটো ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুস সালাম ও যাত্রী আব্দুস সালাম নিহত হয়, আহত হয় ৩ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে আরও একজনের মৃত্যু হয়।

একই দিন দুপুরে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার টিএন্ডটি মোড়ে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ