মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

মহাসমাবেশ সফলের আহবান জানিয়ে নোয়াখালীতে ইশা ছাত্র আন্দোলনের স্বাগত মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল ওহাব,নোয়াখালী থেকে: জাতীয় ঐতিহ্য পরিপন্থী ও প্রায় শতভাগ জনগোষ্ঠীর বিশ্বাসের বিপরিত গ্রিক দেবি থেমিসের মূর্তি জাতীয় ঈদগাহ ময়দান সন্নিহিত সুপ্রিম কোর্টের সামনে স্থাপনের প্রতিবাদে দেশব্যাপী ফুঁসে উঠেছে জাতীয় ঐতিহ্যপ্রিয় তাওহীদি জনতা। বাংলাদেশের সর্বস্তরের জনতা নগ্নপ্রায় এই মূর্তি অপসারণের দাবি জানাচ্ছেন নানা ফোরামে।

গ্রিক দেবির মূর্তি অপসারণে আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এদেশের সর্বস্তরের মানুষের একান্ত আপনজন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।তৃণমূলে কর্মসূচির পাশাপাশি থানা,জেলা ও বিভিন্ন সহযোগী সংগঠন নিয়ে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলেছেন তিনি।কর্মসূচির ধারাবাহিকতায় ২১ এপ্রিল'১৭ইং রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ঘোষণা করেছেন জাতীয় মহাসমাবেশের।
মহাসমাবেশ সফলের জন্য তৎপরতা চালাচ্ছে বিভিন্ন সংগঠন।গতকাল বুধবার আসরের পর নোয়াখালীর বৃহত্তম বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে জাতীয় মহাসমাবেশ সফলের আহবান জানিয়ে স্বাগত মিছিল করেছে ত্রি-ধারার শিক্ষার্থীদের নিয়ে কাজ করা গতিশীল সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা (উত্তর) শাখা।

সংগঠনের জেলা সভাপতি এইচ এম সাখাওয়াত উল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত স্বাগত মিছিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা সভাপতি হাফেজ মাওলানা নজীর আহমাদ দাঃবাঃ।এতে জেলা,থানা,ইউনিয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিঃ ২০/০৪/২০১৭ইং
ইমেইলঃ iscanoakhaliuttor@gmail.com

[দ্রুত মূর্তি সরাতে চরমোনাই পীরের আল্টিমেটাম]

[কওমি সনদের মান আগেও ছিলো, জিয়ার আমলে বাতিল হয়: শায়খুল হাদিস ইয়াহইয়া মাহমুদ]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ