বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কওমি স্বীকৃতির বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কওমি মাদরাসা সনদের নিঃশর্ত স্বীকৃতির সরকারি ঘোষণায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, ‘এটা অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে চরম কুঠারাঘাত। যেভাবে ধর্মান্ধ গোষ্ঠীকে তোষামোদ করা হচ্ছে এবং তাদের কাছে নতি স্বীকার করে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে- তা দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রাকেই বাঁধাগ্রস্ত করবে। এসব লোকরঞ্জনবাদী অপধারার বিরোধিতায় সব অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ পক্ষকে এগিয়ে আসতে হবে।’

সাম্প্রদায়িক বামপন্থীরা অসাম্প্রদায়িক আলেমদের জনবিচ্ছিন্ন করে রাখতে চায় : আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘সংসদকে পাশ কাটিয়ে কওমি মাদরাসা সনদের স্বীকৃতি, এদেশের একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার দাবিকেই নস্যাৎ করে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক করা হলো। শুধু তাই নয়- গোঁজামিল দিয়ে কওমি হেফাজতি নেতাদের নিয়ে তথাকথিত কওমি শিক্ষা বোর্ড বানিয়ে সনদের স্বীকৃতির যে চেষ্টা করা হচ্ছে, তাতে মাদরাসা শিক্ষাব্যবস্থায় নতুন সঙ্কট দেখা দেবে। স্নাতক শিক্ষা অবশ্যই প্রচলিত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হতে হবে। কওমি মাদরাসার ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন বিবর্জিত কোনো স্বাধীন নীতি সার্বিকভাবে জাতির জন্য ক্ষতি ডেকে আনবে।’

বিবৃতিতে এ জাতীয় অপধারার বিরুদ্ধে সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক কর্মীসহ সব গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।

-এআরকে

আলেমরা অপদার্থ নয়: আনিস আলমগীর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ