শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আমেরিকানরা বিশ্বের কোথাও হামলা থেকে বাঁচতে পারবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর কোরিয়া বলেছে, সম্প্রতি দুই কোরিয়ার মধ্যবর্তী ডি-মিলিটারাইজড জোনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সফরের সময় দেশটির সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ ছিল। উত্তর কোরিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সিন হং-চোল একথা জানিয়েছেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, “আমাদের সার্বভৌমত্বের ওপর যেকোনো ধরনের হামলা হলে আমাদের সেনাবাহিনী মার্কিন আগ্রাসীদের বিরুদ্ধে নির্দয় সামরিক হামলা চালাবে।  দূরবর্তী মার্কিন মূল ভূখণ্ড থেকে শুরু করে কোরিয় উপদ্বীপ অথবা জাপান যেখানেই তারা থাকুক না কেন আমাদের হামলা থেকে রক্ষা পাবে না।”

আমেরিকানরা বিশ্বের কোনো জায়গায়ই নিরাপদ নয় বলেও সতর্ক করে দেন উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী।

হং-চোল আরো বলেন, “আমাদের কাছে থাকা পরমাণু অস্ত্র কোনো দৃষ্টিবিভ্রম নয়। এটি মার্কিন ডলারের বিনিময়ে বিক্রয়যোগ্য কোনো পণ্যও নয়। কাজেই আমরা কখনোই এই অস্ত্র সরিয়ে ফেলার লক্ষ্যে আলোচনার টেবিলে বসব না।”

সূত্র: পার্সটুডে

আপনারা গোরক্ষা করতে পারেন, নারীদের নয়: জয়া বচ্চন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ