শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮


নাফ নদীতে ইয়াবা ব্যবসায়ীদের সাথে বিজিবির গোলাগুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বিজিবি। ঘটনাস্থল থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিজিবির টেকনাফের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।

এর আগে সকালে আরেকটি অভিযানে বিজিবি আরো সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।

[ধর্মীয় অসহিষ্ণুতায় দক্ষিণ এশীয় অঞ্চলে শীর্ষে ভারত]

[তুরস্কের ঐতিহাসিক গণভোটে এগিয়ে এরদোয়ান শিবির]

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ