বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

জুমার খুতবায় জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুমার খুতবায় মসজিদের ইমামদের জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেয়ার আহবান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খুৎবার ইমামরা যে বয়ান করেন- সেখানে তারা জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন।

“কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনে মক্কা ও মদিনা থেকে আলেমরা এসেছিলেন। তারাও বলেছেন, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব বাংলাদেশের পক্ষে থাকবে।”

এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা ফেইসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়মিত নজরদারি রাখছে বলেও জানান তিনি।

জঙ্গি অপরাধ বিষয়ক মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, “জঙ্গি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো মামলা পেন্ডিং অবস্থায় আছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি কার্যকর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ