সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

কওমি স্বীকৃতির ঘোষণায় আল আযহারের বাঙালি শিক্ষার্থীদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার সনদের স্বীকৃতি প্রদান ও দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান ঘোষণা করায় মিশরের আল আযহারে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রদের সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেG

আজ এক বিবৃতিতে সংগঠনটি এ অভিনন্দন জানিয়েছে।

একই সঙ্গে যুগান্তকারী এই পদক্ষেপে অংশগ্রহণকারী দেশের শীর্ষস্থানীয়, স্বনামধন্য উলামায়ে কেরামের প্রতি আন্তরিক মোবারকবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, দারুল উলুম দেওবন্দের চেতনা ও আদর্শকে অটুট রেখে কওমি সনদের স্বীকৃতির ঘোষণা অনতিবিলম্বে সকল আইনি প্রক্রিয়া শেষে বাস্তবতার মুখ দেখবে বলে আমরা আশা করি। পাশাপাশি দক্ষ ও অভিজ্ঞ উলামায়ে কেরামের তত্বাবধানে যুগোপযোগী কওমি শিক্ষা কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের মাধ্যমে কওমি শিক্ষাব্যবস্থার সুফল দেশের সর্বত্র ছড়িয়ে পড়ুক এই আশা করি।

এছাড়াও কওমী মাদরাসার মেধাবী মুখগুলো যাতে বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর জ্ঞানার্জনের মাধ্যমে দেশ-জাতির কল্যাণে আরো ব্যাপক ভূমিকা রাখতে পারেন সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ এর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়, কওমি মাদরাসা শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট সকলের কাছে জোর দাবি জানানো হয়।

আরআর

কওমি স্বীকৃতি ও মূর্তি সরানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে চরমোনাই পীরের অভিনন্দন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ