শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

ফাঁসির আগে মায়ের সঙ্গে কথা বলতে চান মুফতি হান্নান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মায়ের সঙ্গে মোবাইলে কথা বলতে চান কাশিমপুর কারাগারে ফাঁসির সেলে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা মুফতি হান্নান।

বুধবার সকালে মুফতি হান্নানের সঙ্গে পরিবারের চার সদস্যের সাক্ষাত শেষে তার বড়ভাই আলি উজ্জামান কারা ফটকের সামনে সাংবাদিকদের একথা জানান।

আলি উজ্জামান বলেন, মুফতি হান্নান সবার কাছে দোয়া চেয়েছেন। মাকে সালাম জানিয়েছেন, তার কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরো বলেছেন, যে কদিন হায়াত আছে ওই কদিনই বেঁচে থাকব। দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমাকে নাজাত দান করেন, হেফাজত করেন এবং ঈমানের সঙ্গে যেন মৃত্যুবরণ করতে পারি। আমাকে মিথ্যা মামলায় জড়িত করে এ অবস্থায় দাঁড় করানো হয়েছে।

আলিউজ্জামান বলেন, মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হলে তার লাশ গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করতে চান। কারা কর্তৃপক্ষকে তিনি এ দাবি জানিয়েছেন।

কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবেন বলে তাদের জানিয়েছেন।

জল্লাদের মহড়া, যেকোনো সময় মুফতি হান্নানের ফাঁসি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ