শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী

সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suprim_cort_vaskarjaসুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

মোহাম্মদ আরিফুর রহমান নামে এক ব্যক্তির পক্ষে জনস্বার্থে তার আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেছেন। সুপ্রিম কোর্টের সামনে থেকে ‘মূর্তি’ অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিটে ধর্ম সচিব, আইন সচিব, গণপূর্ত সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও রেজিস্ট্রার, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে রিটে বিবাদী করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আবেদনকারীর আইনজীবী সাংবাদিকদের জানান, তিনি রিটটি দায়ের করেছেন। রিট শুনানির আগে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করে বক্তব্য দিতে চান না।

আবেদনের যুক্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সামনে ‘মূর্তি’ স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী। ইসলাম মূর্তির উপাসনাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া সুপ্রিম কোর্টের পাশেই জাতীয় ঈদগাহ ময়দান রয়েছে। এখানে মূর্তি স্থাপনের মাধ্যমে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। তাই এই মূর্তি অপসারণ চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে এই ভাস্কর্যটি স্থাপনের পর থেকেই হেফাজতে ইসলাম বাংলাদেশসহ ধর্মভিত্তিক দলগুলো এর বিরোধিতা করে আসছে। এমনকি প্রধান বিচারপতির কাছে স্মারকলিপিও দিয়েছে হেফাজত।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ