শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ড্রাইভিংয়ের অনুমোদন পেতে সৌদি নারীদের প্রতিবাদ; ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরব, নারী

সৌদিতে প্রকাশ্যে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ, তাই নারীরা ড্রাইভিংয়ের অনুমোদন পেতে নীরবে হেটে কিংবা সাইকেল চালিয়ে প্রতিবাদ করেছেন একদল সৌদি নারী। খবর বিসিসি

প্রতিবাদের ভিডিওগুলো তারা শেয়ার করেছেন অনলাইনে। ছবি তুলে ইন্টারনেটে দিয়েছেন কিংবা টুইট করেছেন।

সৌদিতে নারীদেরজ ড্রাইভিং নিষিদ্ধ। বিষয়টি নিয়ে যদিও নানামুখী আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা থেকে সরে আসেনি দেশটি।

সৌদি নারীদের অভিনব এ কর্মসূচি আলোচনার জন্ম দিয়েছে নারী পুরুষ উভয়ের মধ্যেই।

কেউ কেউ, বিশেষ করে পুরুষরা, প্রতিবাদকারীদের ব্যক্তিগত সমালোচনা করেছেন। আবার অনেক পুরুষ নারীদের গাড়ী চালনার অধিকার দেয়ার পক্ষেও মত প্রকাশ করেছেন।
[সৌদি নারীদের মিউজিক ভিডিও ভাইরাল]

এক ভিডিওতে দেখা যায় নীরবে সড়কে হাঁটছেন আর নিজেদের ছবি তুলছেন বা ভিডিও করছেন।

মিস সাফা নামে এক নারী টুইট করেছেন, "প্রতিদিনের প্রতিবাদ। সৌদি নারীরা হাঁটছেন সর্বত্র কারণ গাড়ী চালানো কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদ নিষিদ্ধ"।

আরেকজন লিখেছেন, "আমি খালি পায়ে রাস্তা পার হলে তাদের কোন সমস্যা হয়না। তাদের চিন্তার বিষয় হলো আমি যেনো গাড়ী না চালাই এবং নিজে যেন নিজের অভিভাবক না হই"।

সৌদি আরব, নারী
অনলাইন ক্যাম্পেইন (ভিডিও থেকে নেয়া ছবি)

আর একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী তার পুরুষ চালকের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছেন সেটি তুলে ধরেছেন। ভিডিওতে দেখা যায় আরেক নীরবে সাইকেল চালাচ্ছেন এই অনলাইন প্রতিবাদের অংশ হিসেবে। এর সমালোচনাও করছেন অনেকে অনলাইনেই।

বাসায়ের নামে একজন লিখেছেন , " কতটা হাস্যকর। তিনি রাস্তায় কারণ তিনি গাড়ী চালাতে পারছেন না। তার কি গাড়ী চালক নেই? তার কি পরিবার নেই"?

আরআর

‘গরুর গোশতের মতো দেশে মদ, নেশা, অশ্লীলতাও বন্ধ করুন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ