রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কওমি স্বীকৃতির ঘোষণা ১১ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shikriti2_madrashaআওয়ার ইসলাম: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কওমি মাদরাসা সনদের স্বীকৃতির ঘোষণা আসছে। আগামী ১১ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিবেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কওমি কমিশনের কো চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।

তিনি বলেন, আশা করছি আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিক ঘোষণা আসবে কওমি স্বীকৃতির। এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আলেমদের নিয়ে একটি বৈঠকে এ ঘোষণা দেবেন।

বৈঠকে কোন কোন আলেম উপস্থিত থাকবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেফাকুল মাদরারিসের সভাপতি আল্লামা আহমদ শফী থাকবেন বলে জানতে পেরেছি। তবে আর কে কে থাকবেন বৈঠকে তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।

তবে বৈঠকে আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদসহ অন্যান্যদের মধ্যে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, গওহারডাঙ্গা বেফাক বোর্ডের সভাপতি মুফতি রুহুল আমীন, মুফতি আবদুল হালিম বুখারী, মুফতি আরশাদ রাহমানী ও মাওলানা আবদুল বাসেত বরকতপুরী উপস্থিত থাকবেন বলে সূত্র জানিয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও উন্নয়ন) সভাপতিত্বে ২৮ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় উল্লিখিত ৬ বোর্ডের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে সবাই ঐকমত্যে পৌছেন বলে জানা গেছে।

আরআর

‘গরুর গোশতের মতো দেশে মদ, নেশা, অশ্লীলতাও বন্ধ করুন’

‘তসলিমাকে কলকাতা থেকে জানোয়ারের মতো তাড়ানো হয়েছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ