শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আমেরিকায় ইসলাম বাড়ছে, মুসলিম দেশে বাড়ছে নাস্তিকতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fazlul_karim_marufশাইখ ফজলুল করিম মারুফ: আমেরিকান ল্যাটিনদের মাঝে ইসলাম গ্রহনের প্রবনতা বাড়ছে। ডোলান্ড ট্রাম্পের ইসলাম ও ল্যাটিন বিরোধী মনোভাবের কারনে একজন ল্যাটিনের ইসলামগ্রহন করা মানে দ্বিগুন বিপদের ভয়। তারপরেও সেখানে প্রতি সপ্তাহে মূসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং ধর্মান্তরিত লোকদের মাঝে একটা বড় অংশ নারী। (বিবিসি বাংলা)

সেখানে একটা জাদুঘর আছে। সেই জাদুঘরে মানব সভ্যতায় ইসলামের অবদান সম্পর্কে ধারনা দেয়া হয়। সেখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে সাথে একটা ইসলামিক সেন্টার।

একটা মসজিদ, সাথে জাদুঘর ও ইসলামিক সেন্টার। একজন ইমাম কেবল নামাজই পড়ান না বরং তিনি একজন ইসলামী দার্শনিক। ইসলামের ইতিহাস জানেন, সভ্যতায় তার অবদান জানেন এবং চরম প্রতিকুল পরিবেশেও ইসলামকে মোহনীয় করে তুলতে পারেন।

গোটা বাংলাদেশে লাখ লাখ মসজিদ। একটাও জাদুঘর নাই এবং একটাও ঐ অর্থে ইসলামিক সেন্টার নাই।

লক্ষ লক্ষ আলেম। কিন্তু দার্শনিক আলোচনায় ইসলামের শ্রেষ্ঠত্ব কয়জন আলোচনা করতে পারেন। সভ্যতায় ইসলামের অবদান কয়জন ব্যক্ষা করতে পারেন?

আমাদের এই দৈন্যতার ফল আমরা পাচ্ছি। ট্রাম্পের চরম বিরোধীতা সত্বেও আমেরিকায় ইসলাম এগুচ্ছে। আর ৯০% মুসলামানের দেশেও নাস্তিকতা বাড়ছে।

আবারো বলি!
এদেশে ইসলামের প্রতিবন্ধক কোন বাতিল শক্তি না বরং ইসলামের ধারক-বাহকেরাই এর প্রধান প্রতিবন্ধক।

#ফেসবুক টাইমলাইন থেকে

পড়ুন আল্লামা তাকি উসমানির ভ্রমণকাহিনী: পৃথিবীর পথে পথে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ