মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

বাংলাদেশ-ভারত সামরিক চুক্তিতে যা থাকছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Indo-bangla

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে পাঁচ বছর মেয়াদি একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হবে এবং চুক্তির অধীনে বাংলাদেশ-ভারতের সেনাবাহিনী যুদ্ধজাহাজ ও সামরিক বিমান বিনিময় করবে। চুক্তির খসড়াও প্রস্তুত রয়েছে। এমনই দাবি করেছে ভারতীয় অনলাইন বাংলা পত্রিকা কলকাতা টুয়েন্টিফোর ডটকম।

চুক্তির শর্ত অনুযায়ী উভয় দেশের সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রশিক্ষণ শিবির ও যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হবে। যুদ্ধজাহাজ ও সামরিক বিমান বিনিময়, আন্তর্জাতিক জলসীমা বরাবর যৌথ টহল, দুই রাষ্ট্রের নৌসেনার পরিকাঠামোগত উন্নয়নে যৌথ উদ্যোগের বিষয়গুলো থাকবে চুক্তিতে।

পত্রিকাটির দাবি স্থানীয় পর্যায়ে এ চুক্তির বিরোধিতা করা হলেও বর্তমান সরকার সামরিক চুক্তিতে আগ্রহী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ