শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

নারী মুরিদসহ পীর খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Khunআওয়ার ইসলাম : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে এক পীর ও তার নারী মুরিদকে গুলি করে এবং গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত পৌনে ৮টার দিকে সেতাবগঞ্জের দৌলা গ্রামে ওই পীরের খানকার মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন চৌধুরী (৬৮) দৌলা খানকার পীর হিসেবে পরিচিত। আর নিহত নারী মুরিদের নাম রুপালী বেগম (২৩)।

পীরের এক আত্মীয় জানান, এশার নামাজের সময় পীরের বাড়ি থেকে প্রায় একশ' গজ দূরের খানকায় হামলা চালিয়ে পীর ও তার নারী মুরিদকে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত।

বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম যুগান্তরকে বলেন, সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে আছেন। লাশের সুরতহাল রিপোর্টসহ পরবর্তী প্রক্রিয়া চলছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ