বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

জঙ্গিরা কোনো ধর্মের নয়: নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

asadujjaman nurআওয়ার ইসলাম : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা দানবের সমাজ চাই না, আমরা মানব সমাজ চাই। শনিবার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, আগে মনে করা হতো, মাদ্রাসা ছাত্ররা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকত। কিন্তু ইংলিশ মিডিয়ামের ৫ জন ছাত্র গুলশান হামলায় জড়িত থেকে ২০ জনকে হত্যা করে। এরা মানুষ নয়, এরা মুসলমান নয়, এরা কোন ধর্মের নয়, এরা দানব।
বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, পাবলিক সার্ভিস কমিশনের সচিব আকতারী মমতাজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্র ও ইসলামী ব্যাংকের পরিচালক জয়নাল আবেদীন, মহিউদ্দিন খান মোহন প্রমুখ বক্তৃতা করেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ