শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ibbl17ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে গ্রাহক সমাবেশ ৮ মার্চ ২০১৭, বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আরাস্তু খান এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম ও শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুস সামাদ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা।

গ্রাহকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন নাসা গ্রুপ, এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস(বিএবি)-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, আলিফ গ্রুপের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, প্রাইম পুষ্টি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ড. মোঃ আক্কাস আলী সরকার, ওমিকন গ্রুপের চেয়ারম্যান ও ফারমার্স ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মাইওয়ান ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইমপেক্স ইন্টারন্যাশনাল বিডি’র ম্যানেজিং ডাইরেক্টর কাজী খুররম আহমদ, গ্রিন গ্রেইন গ্রুপের চেয়ারম্যান শাকিল আহমেদ তানভীর, ইন্টারন্যাশনাল এজেন্সি বাংলাদেশ-এর স্বত্তাধিকারী স্বপন কুমার মদক, সিম ফেব্রিকস লিমিটেডের চেয়ারম্যান মুজাফফর হোসেন, বিসমিল্লাহ প্রাইমস সল্যুশন-এর স্বত্তাধিকারী শাহিদা পারভীন ও ব্যাংকের আরডিএস গ্রাহক মীনা মন্ডল।

অনুষ্ঠানে সরকার কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় রপ্তানি পুরষ্কারপ্রাপ্ত ব্যাংকের গ্রাহকদের সম্মাননা পদক প্রদান করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ