মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

লিটন হত্যায় জাপার সাবেক এমপি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monjurulগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ওই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি মো. আবদুল কাদের খানকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের রহমান নগরের নিজ বাসা থেকে কাদের খানকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বার্তা সংস্থা ইউএনবিকে জানান, এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গাইবান্ধা ডিবি পুলিশের একটি দল বগুড়া পুলিশের সহযোগিতায় আজ বিকেল ৫টার দিকে সাবেক এমপি আবদুল কাদের খানকে গ্রেপ্তার করেছে। এরপর তাঁকে গাইবান্ধা নিয়ে যাওয়া হয়।

এর আগে গত শুক্রবার ভোর থেকে আবদুল কাদের খানের বগুড়ার বাসা ঘিরে রেখেছিলেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। রহমাননগরের চারতলা ওই বাসায় কাদের খানের গরীব শাহ ক্লিনিক। ক্লিনিকের ওপরতলায় পরিবার নিয়ে থাকেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ