মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


nirbacon
আওয়ার ইসলাম : আগামীকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ পাঁচ নির্বাচন কমিশন।
সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তারা সাক্ষাত্ করবেন। আর ২৩ ফেব্রুয়ারি পাঁচ সদস্যর কমিশন টঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে নতুন ইসি সোমবার সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিবে। একই দিনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও সিদ্ধান্তে পৌঁছবে কমিশন। ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এটিই হবে তাদের প্রথম কমিশন বৈঠক।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ