শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

আবারো এসেছে বসন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

siam

সিয়াম বিন আহমাদ

মিটিমিটি হেসে বিদায় দিলাম
শরৎ, হেমন্ত, শীত
তোমায় পেয়ে অপলক চেয়ে
গাইছি সুখের গীত।

এ সুখের নেই অন্ত
আবারো এসেছে বসন্ত।

কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ
ফুটেছে অচেনা অরণ্যে
নয়নাভিরাম চারিদিক জুড়ে
শুধু তোমারই জন্যে।

অলীক বিকেল পড়ন্ত
আবারো এসেছে বসন্ত।

বাতাবি নেবু আমের মুকুলে
সেঁজেছে ঋতুরাজ
নেমেছে শিশির ভেজা
একটু স্রিগ্ধ সাঁঝ।

নীড় ভুলেছে শকুন্ত
আবারো এসেছে বসন্ত।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ